বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদের আবেদনকারীদের মধ্যে যাদের ছবি ও স্বাক্ষরে ত্রুটি রয়েছে, তাদের সংশোধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
মোট শূন্য পদ: ৯০৩টি
সংশোধনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
ছবি ও স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনা:
১. ছবি অবশ্যই রঙিন (সাদা ব্যাকগ্রাউন্ড), ৬০০x৬০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কেবির কম হতে হবে। ছবি তোলার সময় কান ও মুখমন্ডল স্পষ্ট দেখা যেতে হবে।
২. স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কেবির কম হতে হবে। সাদা কাগজের ওপর কালো কালিতে স্বাক্ষর করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোনো প্রয়োজনে helpdesk.bscs@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ