ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর ৩টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে ৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী লাইব্রেরীয়ান - ০১টি
২. টেলিফোন অপারেটর - ০১টি
৩. বিলকরণিক - ০১টি

পরীক্ষার তথ্য: উক্ত পদগুলোর লিখিত পরীক্ষা গত ১০ ও ১৭ এপ্রিল ২০২৬ তারিখে এবং মৌখিক পরীক্ষা গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

পরবর্তী কার্যক্রম: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের তথ্য ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের নিয়োগ পরীক্ষার চূরান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন