বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বি.সি.এস.-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষা শুরুর তারিখ: ২৫ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে।
সময়: নির্ধারিত তারিখসমূহে প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রয়োজনীয় নির্দেশনা ও আবেদনের প্রক্রিয়া:
১. প্রার্থীদের কমিশন ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত BPSC Form-1 এবং অনলাইনে পূরণকৃত BPSC Form-3 এর কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
২. মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং দুই সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
৩. নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না; এটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ