মন্ত্রিপরিষদ বিভাগ ও এর আওতাধীন তোশাখানা ইউনিট এবং তোশাখানা জাদুঘরের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাছাই/লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ১৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৭৫টি শূন্য পদ।

পরীক্ষার তারিখ: ২৮ আগস্ট ২০২৬ তারিখ, শুক্রবার।

পরীক্ষার সময়:
১. ১৩-১৬ তম গ্রেডের পদসমূহ: সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত।
২. ২০তম গ্রেডের পদ (অফিস সহায়ক): বিকাল ০৩:০০ টা হতে ০৪:০০ টা পর্যন্ত।

পরীক্ষার স্থান ও কেন্দ্র: ঢাকা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বেগম রাহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (http://cabinet.teletalk.com.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার জন্য প্রার্থীদের পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই আসন গ্রহণ করতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস বা ইলেকট্রনিক ঘড়ি আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. উত্তরপত্রে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

তোশাখানা ইউনিট এবং তোশাখানা জাদুঘরের নিয়োগ MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ

তোশাখানা ইউনিট এবং তোশাখানা জাদুঘরের নিয়োগ MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন