ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB)-এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) - ০১ জন
মূল বেতন: ৫২,০০০/- টাকা
যোগদানের তারিখ ও সময়: ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখ পূর্বাহ্নে
যোগদানের স্থান: কর্পোরেট দপ্তর, ইউনিক হাইটস (লেভেল-১৩, ১৪ ও ১৫), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, পুলিশ ভেরিফিকেশন ফরম এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।
অন্যান্য তথ্য: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ৬ মাস প্রবেশনকাল হিসেবে থাকতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ