নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও ফলাফল: সাব-স্টেশন আ্যাটেনডেন্ট-এ পদের জন্য চূড়ান্তভাবে ৪০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং ৮০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
যোগদান প্রক্রিয়া: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তাদের আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। প্রার্থীদের নিয়োগপত্রে উল্লিখিত তারিখে নেসকো পিএলসি-র প্রধান কার্যালয়, রাজশাহী-তে সশরীরে উপস্থিত হয়ে যোগদান সম্পন্ন করতে হবে।
বিশেষ নির্দেশনা: নিয়োগের পূর্বে বা পরে যেকোনো তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়লে, কিংবা পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে। যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ে যোগদান না করেন, তবে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে পদ পূরণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ