সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা, ১১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষা এবং ১৩ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৩ জন
২. সার্টিফিকেট সহকারী: ০৩ জন
৩. হিসাব সহকারী: ০৭ জন

নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে বিধি মোতাবেক পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হতে হবে। নিয়োগ সংক্রান্ত কোনো ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ তা সংশোধন, পরিবর্তন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন