মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগের লক্ষ্যে এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক যোগ্যতা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৭২ জন প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষার ধরণ: স্বাস্থ্য ও শারীরিক যোগ্যতা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা
তারিখ: ১৯ আগস্ট ২০২৬ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত
সময়: প্রতিদিন সকাল ০৮:৩০ ঘটিকা
স্থান: পোর্ট অডিটোরিয়াম, মোংলা বন্দর কর্তৃপক্ষ, খুলনাস্থ পোর্ট আবাসিক এলাকা, জিপিও-৯ খালিশপুর, খুলনা।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। পরীক্ষার যাবতীয় নির্দেশনা ইতিমধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: