ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগ পত্র প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: পেশকার (১৬তম গ্রেড)
যোগদানের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬
যোগদানের স্থান: মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, ৯৮, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
২. সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট।
৩. অনলাইন আবেদনের রঙিন কপি এবং প্রবেশপত্র।
৪. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ।
৫. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
৬. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
সতর্কতা: নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ ২ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ