বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৯ম গ্রেডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট শর্তাবলী পালন সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে চাকুরিতে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের ধরণ: রাজস্ব খাতভুক্ত ৯ম গ্রেড
যোগদানের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬ (পূর্বাহ্ন)
যোগদানের স্থান: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
যোগদানকালীন প্রয়োজনীয় শর্তাবলী:
১. প্রার্থীকে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক শারীরিক যোগ্যতার সনদ (ডোপটেস্টসহ) দাখিল করতে হবে।
২. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রশিক্ষণের শর্তাবলী সম্বলিত বন্ড সম্পাদন করতে হবে।
৩. যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
৪. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র দাখিল করতে হবে।
নির্ধারিত তারিখে চাকুরিতে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ