বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা:
প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) - মোট ১৩ জন প্রার্থীকে সাময়িকভাবে (Provisionally) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
মন্ত্রণালয় ভিত্তিক মনোনীত প্রার্থীর সংখ্যা:
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: ০১ জন
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: ০১ জন
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: ০১ জন
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ০১ জন
- বাণিজ্য মন্ত্রণালয়: ০১ জন
- অর্থ মন্ত্রণালয়: ০৫ জন
- ভূমি মন্ত্রণালয়: ০৩ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
কমিশন প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন প্রদান করেছে। চূড়ান্ত নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের (পুলিশ ভেরিফিকেশন) পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। যদি কোনো প্রার্থীর তথ্যে ভুল বা জালিয়াতি প্রমাণিত হয়, তবে তার মনোনয়ন বাতিল করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ