মানিকগঞ্জ পৌরসভার অধীনে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য অনুষ্ঠিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২৯ ও ৩০ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত, সংরক্ষিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের বিবরণ:
১. তথ্য সংগ্রহকারী: নির্বাচিত ৩৭ জন (সংরক্ষিত ৪ জন এবং অপেক্ষমান ২৫ জন)
২. সুপারভাইজার: নির্বাচিত ৪ জন (অপেক্ষমান ৩ জন)
নিয়োগ ও কাজ সংক্রান্ত শর্তাবলী:
১. এই মনোনয়ন সম্পূর্ণভাবে অস্থায়ী এবং শুধুমাত্র তথ্য সংগ্রহ চলাকালীন বলবৎ থাকবে।
২. মনোনীত সকল প্রার্থীকে (মূল ও সংরক্ষিত) আবশ্যিকভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
৩. প্রতিদিন ৮ ঘণ্টা মাঠে কাজ করে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে।
৪. জরিপ শেষে ব্যবহৃত সকল সরকারি ডিভাইস ও উপকরণ ফেরত দিতে হবে।
৫. সংগৃহীত তথ্যের সংখ্যার ভিত্তিতে বিধি মোতাবেক সম্মানী প্রদান করা হবে।
সতর্কতা: আবেদনকালে কোনো তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে মনোনয়ন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ