জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার রাজস্ব প্রশাসনের আওতাধীন ‘মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী’ পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী
পদ সংখ্যা: ০৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
যোগদানের তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০৯ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসক, খুলনা বরাবর উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে এবং রাজস্ব শাখায় রিপোর্ট করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
চাকরিতে যোগদানের সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
১. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৩. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট।
৪. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা।
৫. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত ঘোষণাপত্র।
নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা যোগদানের তারিখ থেকে ০২ বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ