বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কারিগরি পুলভুক্ত বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে। গত ৩১/০৭/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষার পদের নাম ও শূন্যপদ:
১. কারিগরি সহকারী (৩টি পদ)
২. কারিগরি সহকারী - মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল (৭টি পদ)
৩. কারিগরি সহকারী - তড়িৎ (২টি পদ)
৪. ইলেকট্রিক মেকানিক/ইলেকট্রিশিয়ান (৫টি পদ)
৫. মোটর মেকানিক/ডিজেল মেকানিক (৬টি পদ)
৬. ইলেকট্রিশিয়ান/পাম্প ড্রাইভার (৩টি পদ)
৭. স্পীড বোট ড্রাইভার (২টি পদ)

পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে পরীক্ষাগুলো আগামী ১৫, ১৬, ১৭ এবং ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচী নিচের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

পরীক্ষার স্থান:
অধিকাংশ পদের মৌখিক পরীক্ষা বিআইডব্লিউটিএ ভবন (৬ষ্ঠ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে। তবে স্পীড বোট ড্রাইভার পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ড্রেজার বেইজ, বরফকল ঘাট, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
৩. সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিআইডব্লিউটিএ-এর বিভিন্ন পদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বিআইডব্লিউটিএ-এর বিভিন্ন পদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন