গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউজের ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশিত হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ০৭ আগস্ট ২০২৬ তারিখ, শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্ধারিত কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
১. ম্যানুয়াল আবেদনকারী: যারা ডাকযোগে আবেদন করেছেন তাদের ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। কেউ প্রবেশপত্র না পেলে ০৬ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।
২. অনলাইন আবেদনকারী: টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাথে আনতে হবে।
প্রবেশপত্র ডাউনলোডের লিংক: http://dcgazipur.teletalk.com.bd/
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ