বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে নবম গ্রেডের বেশ কয়েকটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। কমিশন কর্তৃক নির্বাচিত প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

পদ ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. হোমইকোনমিস্ট (নিপোর্ট): ০৯ জন
২. গবেষণা সহযোগী (নিপোর্ট): ০১ জন
৩. প্রশিক্ষক (নিপোর্ট): ০১ জন
৪. পরিসংখ্যান কর্মকর্তা (গণগ্রন্থাগার অধিদপ্তর): ০১ জন
৫. গবেষণা কর্মকর্তা (স্বাস্থ্য শিক্ষা ব্যুরো): ০১ জন

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রের সাথে দাখিলকৃত তথ্যাদি এবং সনদপত্রসমূহ পরবর্তীতে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়া এবং জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। যদি কোনো প্রার্থীর তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে তার সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন