চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এর পাইলট পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ট্রেড টেস্ট ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের ঠিকানায় ইতিমধ্যে ডাকযোগে সাক্ষাৎকার পত্র (Interview Card) প্রেরণ করা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষার তারিখ: ০৩ আগস্ট, ২০২৬ খ্রিঃ
সময়: বেলা ১১:০০ টা
পরীক্ষার স্থান: চবক বোর্ডরুম, বন্দর ভবন, চট্টগ্রাম।
প্রয়োজনীয় নির্দেশনা:
ট্রেড টেস্ট ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। এছাড়া সকল সনদের একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ