বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয় কর্তৃক বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট ১১ জন প্রার্থীকে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
১. প্রার্থীদের দাখিলকৃত সনদ ও তথ্যাদি যাচাই সাপেক্ষে এই মনোনয়ন সাময়িকভাবে প্রদান করা হয়েছে।
২. চূড়ান্ত নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীর সকল সনদ ও কাগজপত্রের সত্যতা যাচাই করবে।
৩. স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।
৪. যদি কোনো পর্যায়ে প্রার্থীর তথ্যে ভুল বা অসত্য কিছু ধরা পড়ে, তবে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ