বঙ্গভবনের একাধিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদ ভবনে যান। সেখানে তাঁরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে জানা গেছে।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পদত্যাগের এই আকস্মিক সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদে একটি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।

মেয়াদের আগেই বিদায়:আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পাঁচ বছর মেয়াদের এই পদে তাঁর থাকার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর নয় মাস বাকি থাকতেই তিনি পদত্যাগ করলেন।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন