বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী রাজস্বখাতভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে ৩৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পদের নাম ও সংখ্যা: পয়েন্টসম্যান (৩৭ জন)
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/- (১৮তম গ্রেড)
যোগদানের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
যোগদানের স্থান: নিয়োগাদেশের ৫ নং কলাম অনুযায়ী মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম অথবা মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. স্বাস্থ্যগত সনদপত্র (বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা বা সিভিল সার্জন কর্তৃক)।
২. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড (অঙ্গীকারনামা)।
৩. পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদনকপি, এনআইডি, নাগরিকত্ব ও সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি।
৪. ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
অন্যান্য তথ্য: চাকরিতে যোগদানের পর প্রথম ০২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ