ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB) এর বিভিন্ন পদের ব্যবহারিক, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী এবং প্রবেশপত্র ডাউনলোডের তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নামসমূহ: ক্রেন অপারেটর (গ্রেড-৪), টেকনিক্যাল এ্যাটেনডেন্ট এবং স্টোর হেলপার।

পরীক্ষার সময়সূচী ও স্থান:

  • ক্রেন অপারেটর (গ্রেড-৪): ব্যবহারিক পরীক্ষা ৩১ জুলাই ২০২৬ সকাল ৭:০০ টায় সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃওঃ সিসিপিপি-তে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ০১ আগস্ট ২০২৬ রাত ৮:০০ টায় কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হবে।
  • টেকনিক্যাল এ্যাটেনডেন্ট: লিখিত পরীক্ষা ০৮ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টায় ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ১০ আগস্ট ২০২৬ বিকাল ৪:৩০ টায় কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হবে।
  • স্টোর হেলপার: লিখিত পরীক্ষা ১৫ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টায় ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ১৬ আগস্ট ২০২৬ তারিখে কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ডাউনলোড: প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে (২৪ জুলাই ২০২৬ থেকে শুরু) ইজিসিবি-এর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পদভেদে ডাউনলোডের শেষ তারিখ ৩০ জুলাই, ০৭ আগস্ট এবং ০৮ আগস্ট ২০২৬।

অন্যান্য তথ্য: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB) এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB) এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন