ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর (ব্যবহারিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (০১টি)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২০ জুলাই ২০২৬ তারিখ, বেলা ০২.০০টা।
পরীক্ষার স্থান: ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কাটাবন ঢাল, ঢাকা-১২০৫।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্র, রঙিন আ্যাপ্লিকেন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ একসেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
ফলাফল প্রাপ্তি: চূড়ান্ত ফলাফল ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইট (www.latc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ