ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)-এর সদস্যভুক্ত ০২টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল)/সহকারী প্রকৌশলী(সিভিল) (৯ম গ্রেড) এর মোট ০৮টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ: ০৫ জুলাই ২০২৬ (বিভিন্ন সময়ে)।
সময়: সকাল ০৮:০০ টা, সকাল ১০:০০ টা এবং দুপুর ০২:০০ টা (তিনটি স্লটে)।
স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদেরকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে সকল মূল প্রমাণক দলিলাদি (যেমন - শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়সের প্রমাণ, জাতীয়তা সনদ, অভিজ্ঞতার সনদ, মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী সনদ ইত্যাদি) প্রদর্শন করতে হবে এবং এতদসংক্রান্ত এক সেট ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ