পেট্রোবাংলার আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল)-এর সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক/সমমান (নবম গ্রেডভুক্ত) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। কোনো প্রার্থী নিজ ঠিকানায় নিয়োগপত্র না পেলে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল)-এর প্রধান কার্যালয়, মধ্যপাড়া (ভায়া-ফুলবাড়ী), পার্বতীপুর, দিনাজপুর থেকে সংগ্রহ করতে পারবেন।

যোগদানের তারিখ: ০১ জুলাই ২০২৬, বুধবার (পূর্বাহ্ন)

যোগদানের স্থান: মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল), প্রধান কার্যালয়, মধ্যপাড়া (ভায়া-ফুলবাড়ী), পার্বতীপুর, দিনাজপুর।

যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত রঙ্গিন ছবি।
  • আবেদনপত্রে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ১ (এক) সেট সত্যায়িত কপি।
  • সকল সনদের মূলকপি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড-এর নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড-এর নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন