প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর ১০ম গ্রেডভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার ভিত্তিতে তিনটি পদে মোট ৮৩ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচন করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) - ১৫ জন
২. আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল) - ২৪ জন
৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী) - ৪৪ জন
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ থেকে প্রতিদিন বিকাল ০৪:০০ ঘটিকায় শুরু হবে। প্রার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ০৩:০০ ঘটিকায় উপস্থিত হতে হবে।
পরীক্ষার স্থান:
প্রতিরক্ষা মন্ত্রণালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল সনদের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। বিস্তারিত সিডিউল এসএমএস-এর মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ