কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, চট্টগ্রামের ২০-তম গ্রেডের নিয়োগ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সিডিউল অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (গ্রেড-২০)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২৩ জুন ২০২৬, দুপুর ০২:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- ৬, চট্টগ্রাম (বনানী কমপ্লেক্স, লেভেল-৭, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম-৪১০০)।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. মূল প্রবেশপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ও সত্যায়িত ফটোকপি।
২. পূরণকৃত আবেদন ফরম (০২ সেট)।
৩. নাগরিকত্ব সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
৪. কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সকল প্রমাণপত্র।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ