পরীক্ষার আর মাত্র ৫ দিন বাকি! শেষ মুহূর্তের এই গোছানো রিভিশনই হতে পারে আপনার চাকরি নিশ্চিত করার গেমচেঞ্জার।
আগামী ১৯ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়, রাজশাহীর “পোস্টাল অপারেটর” পদের পরীক্ষা। এই অল্প সময়ে রিভিশন কীভাবে দেবেন, তা নিয়ে ভাবছেন? চাকরির প্রস্তুতিতে 'রিভিশন' সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। পরীক্ষার আগের ৫ দিন সবাই চায় পুরো সিলেবাস দ্রুত রিভিশন দিতে। কিন্তু এত কম সময়ে বাজারের মোটা মোটা বই শেষ করা কি আসলেই সম্ভব? ফলাফল— এলোমেলো রিভিশন আর পরীক্ষার হলে জানা প্রশ্নগুলো ভুল করে আসা!
সাম্প্রতিক সময়ের ডাক বিভাগের কয়েকটি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে একটি দারুণ কৌশল পাওয়া যায়। নিচে উল্লেখিত পরীক্ষাগুলোর দিকে নজর দেওয়া যাক:
এই পরীক্ষাগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে, জব’স পাসওয়ার্ড (All In one) বই থেকে প্রায় ৮০% এর বেশি প্রশ্ন কমন ছিল। তবে আজকের আলোচনার মূল বিষয় শুধু 'কমন' পাওয়া নয়, বরং 'সঠিক রিভিশন কৌশল'। শেষ মুহূর্তের এই অল্প সময়ে জব’স পাসওয়ার্ড (All In one) বইটি ব্যবহার করে কীভাবে দ্রুত রিভিশন দিলে আপনি অনায়াসেই ৭০% পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আয়ত্ত করতে পারবেন, চলুন তার একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখে নিই।
নিচে প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্নের সংখ্যা এবং জব’স পাসওয়ার্ড (All In one) বই থেকে কমন আসার একটি পরিসংখ্যান ছক আকারে দেওয়া হলো, যা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো চিহ্নিত করতে সাহায্য করবে।
ব্যাকরণ এবং সাহিত্য মিলিয়ে বাংলার প্রস্তুতিতে কোন অধ্যায়গুলোতে জোর দেবেন, তা নিচের ছক থেকে সহজেই বুঝতে পারবেন।
| অধ্যায়ের নাম | মোট প্রশ্নের সংখ্যা | জব’স পাসওয়ার্ড (All in one) থেকে কমন |
| বাংলা সাহিত্য | ২৬টি | ২৪টি |
| ধ্বনি ও বর্ণ | ৪টি | ৪টি |
| শব্দ ও শব্দের উৎস | ৯টি | ৭টি |
| সমার্থক, বিপরীত ও শব্দার্থ | ৯টি | ৮টি |
| সন্ধি | ৫টি | ৫টি |
| সমাস | ৮টি | ৮টি |
| কারক ও বিভক্তি | ৩টি | ৩টি |
| বাক্য, পদ, কাল ও অন্যান্য ব্যাকরণ | ১৩টি | ৮টি |
| পরিভাষা, এককথায় প্রকাশ ও বাগধারা | ৭টি | ৭টি |
| বানান শুদ্ধি ও প্রত্যয় | ৪টি | ৪টি |
| ভাষার ইতিহাস | ১টি | ১টি |
ইংরেজিতে মূলত Basic Grammar এবং Vocabulary থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে।
| অধ্যায়ের নাম | মোট প্রশ্নের সংখ্যা | জব’স পাসওয়ার্ড (All in one) থেকে কমন |
| Parts of Speech (Noun, Pronoun, Adjective, Verb, Adverb) | ১২টি | ১০টি |
| Preposition | ১২টি | ১১টি |
| Number & Gender | ৭টি | ৭টি |
| Article | ৪টি | ৪টি |
| Tense, Right Form of Verbs & Subject-Verb Agreement | ১৫টি | ১৩টি |
| Degree / Comparison | ৪টি | ৪টি |
| Voice Change | ১টি | ১টি |
| Translation & Proverbs | ৩টি | ৩টি |
| Spelling | ৫টি | ৪টি |
| Synonym, Antonym & Meaning (Vocabulary) | ১৮টি | ১২টি |
| Idioms & Phrases | ৪টি | ৪টি |
| Sentence Correction | ১টি | - |
| English Literature | ৩টি | - |
পাটিগণিত ও বীজগণিতের নির্দিষ্ট কিছু অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে। রিভিশনের সময় এই অধ্যায়গুলোর সূত্র ও নিয়মগুলো ঝালিয়ে নেওয়া জরুরি।
| অধ্যায়ের নাম | মোট প্রশ্নের সংখ্যা | জব’স পাসওয়ার্ড (All in one) থেকে কমন |
| সংখ্যা ও ভগ্নাংশ | ১০টি | ৬টি |
| ল.সা.গু ও গ.সা.গু | ৩টি | ২টি |
| ঐকিক নিয়ম, সময়, কাজ ও গতিবেগ | ৫টি | ৩টি |
| গড় | ১টি | ১টি |
| শতকরা | ৬টি | ৪টি |
| লাভ-ক্ষতি | ৫টি | ৫টি |
| অনুপাত ও সমানুপাত | ৩টি | ৩টি |
| বয়স সংক্রান্ত | ৩টি | ২টি |
| মুনাফা/সুদকষা | ২টি | ২টি |
| বীজগণিত (মান নির্ণয়, উৎপাদক, সূচক, সমীকরণ) | ৯টি | ৮টি |
| জ্যামিতি (রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত) | ৯টি | ৮টি |
| পরিমিতি ও ত্রিকোণমিতি | ৮টি | ৫টি |
| ধারা | ৩টি | ২টি |
| বিন্যাস, সমাবেশ, সেট ও সম্ভাবনা | ৪টি | ১টি |
বাংলাদেশের ইতিহাস, ভূগোল এবং অর্থনীতি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
| অধ্যায়ের নাম | মোট প্রশ্নের সংখ্যা | জব’স পাসওয়ার্ড (All in one) থেকে কমন |
| বাংলাদেশের অবস্থান, ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ | ৬টি | ৬টি |
| প্রাচীন বাংলার ইতিহাস ও ব্রিটিশ আমল | ৭টি | ৭টি |
| মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা | ১টি | ১টি |
| বাংলাদেশের সংবিধান | ৩টি | ৩টি |
| জনসংখ্যা ও উপজাতি | ১টি | ১টি |
| বাংলাদেশের সম্পদ | ১টি | ১টি |
| শিল্প, বাণিজ্য ও অর্থনীতি | ৬টি | ৬টি |
| বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা | ১টি | ১টি |
| ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান | ৪টি | ৪টি |
| অন্যান্য (বাংলাদেশ বিষয়াবলী) | ৩টি | ২টি |
আন্তর্জাতিক সংস্থা, পরিচিতি এবং বেসিক কম্পিউটার ও বিজ্ঞান থেকে আসা প্রশ্নগুলোর একটি চিত্র এখানে তুলে ধরা হলো।
| অধ্যায়ের নাম | মোট প্রশ্নের সংখ্যা | জব’স পাসওয়ার্ড (All in one) থেকে কমন |
| বিশ্বের ইতিহাস ও সভ্যতা | ৩টি | ২টি |
| বিশ্ব ও মহাদেশ পরিচিতি | ১১টি | ৬টি |
| আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন | ৫টি | ৫টি |
| বিশ্বের ভৌগোলিক পরিচিতি | ৯টি | ৬টি |
| চুক্তি/সনদ ও সম্মেলন | ১টি | ১টি |
| যুদ্ধ-বিগ্রহ ও প্রতিরক্ষা | ২টি | ১টি |
| দিবস-বর্ষ ও দশক / খেলাধুলা | ২টি | ১টি |
| সাধারণ বিজ্ঞান | ৪টি | ২টি |
| কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | ২টি | ২টি |
শেষ মুহূর্তের টিপস: ওপরের ছকগুলো থেকে যে অধ্যায়গুলোতে প্রশ্নের পরিমাণ বেশি দেখা যাচ্ছে, আগামী ৭ দিন শুধুমাত্র সেই টপিকগুলোতেই সর্বোচ্চ জোর দিন। নতুন কোনো কঠিন টপিক পড়ার চেয়ে, পড়া জিনিসগুলো বারবার রিভিশন দেওয়াই এই সময়ে বুদ্ধিমানের কাজ। সবার জন্য শুভকামনা!
রিভিশন কি ভাবে দিবেন শর্ট ভিডিওঃ
প্রশ্ন বিশ্লেষণের পিডিএফঃ Click Here