সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ:
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
২. সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)
৩. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল)
৪. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
৫. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ০৯:৩০ ঘটিকা।
পরীক্ষার স্থান: মহাব্যবস্থাপক (প্রশাসন)-এর দপ্তর, প্রধান কার্যালয়, ডাকঘর: চিকনাগুল, উপজেলা: জৈন্তাপুর, জেলা: সিলেট-৩১৫২।
প্রয়োজনীয় নির্দেশনা:
মনোনীত প্রার্থীগণকে নিজ খরচে সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো হাসপাতাল বা ল্যাবরেটরি হতে নির্দিষ্ট কিছু মেডিকেল টেস্ট (যেমন: CBC, RBS, HBs Ag, Blood Grouping, Urine R/E, Dope Test, CXR, S-Creatinine, Anti-HIV, VDRL) সম্পন্ন করে রিপোর্টসহ উপস্থিত হতে হবে। তবে ডোপ টেস্ট (Dope Test) রিপোর্টটি অবশ্যই সরকারি হাসপাতাল বা ল্যাবরেটরি থেকে সংগ্রহ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ