বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীগণ নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পদের নাম: অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপারসহ অন্যান্য (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদ)।

পরীক্ষার তারিখ: ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার)।

পরীক্ষার সময়: পরীক্ষাটি মোট চারটি গ্রুপে (ক, খ, গ এবং ঘ) অনুষ্ঠিত হবে।
১. প্রথম শিফট: সকাল ৯.০০ হতে ১০.০০ পর্যন্ত।
২. দ্বিতীয় শিফট: সকাল ১১.৩০ হতে দুপুর ১২.৩০ পর্যন্ত।
৩. তৃতীয় শিফট: দুপুর ২.০০ হতে বিকেল ৩.০০ পর্যন্ত।
৪. চতুর্থ শিফট: বিকেল ৪.৩০ হতে ৫.৩০ পর্যন্ত।

পরীক্ষার স্থান: বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা এবং প্রবেশপত্র অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ও অন্যান্য তথ্য: পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd) থেকে সংগ্রহ করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৮ম এনটিআরসিএ (NTRCA) MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ