প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নিরাপত্তা পরিদর্শক (এসআই) পদে ১৩ (তেরো) জন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশনের সময়সূচি প্রকাশিত হয়েছে।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে সুপারিশকৃত প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকার মধ্যে নিম্নলিখিত কাগজপত্রসহ প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, ১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকায় উপস্থিত থাকতে হবে:
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ