সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ৯ম গ্রেডের ৩টি ক্যাটাগরির পদের জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
১. নিরাপদ খাদ্য অফিসার: ১০০ জন
২. খাদ্য বিশ্লেষক: ১০ জন
৩. হিসাবরক্ষণ কর্মকর্তা: ১০ জন

মৌখিক পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের আবেদনকালীন মোবাইল নম্বরটি সব সময় সচল রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ