সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম: উপপরিচালক (টেকনিক্যাল)

পরীক্ষার তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সময়: সকাল ১০:৩০ মিনিট

স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (BPSC Form-5A), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ এবং পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষরসহ মূল ছাড়পত্র দাখিল করতে হবে।

বিশেষ নির্দেশনা: মৌখিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। আগের প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ