সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বাফার গুদামসমূহের জন্য ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬টি ক্যাটাগরিতে মোট ১০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ১২ জন
২. হিসাব কর্মকর্তা: ১০ জন
৩. সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ১২ জন
৪. সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ২২ জন
৫. সহকারী হিসাব কর্মকর্তা: ২৩ জন
৬. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ২৩ জন

নির্বাচিত প্রার্থীদের জন্য নির্দেশনা:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিসিআইসি-র ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে ৫ সেট পূরণ করতে হবে। পূরণকৃত ফরমের সাথে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। সকল ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জমা দেওয়ার প্রক্রিয়া: প্রয়োজনীয় সকল কাগজপত্র মহাব্যবস্থাপক (প্রশাসন), নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ, বিসিআইসি ভবন, ঢাকা বরাবর সরাসরি অথবা রেজিস্ট্রিকৃত ডাকযোগে পৌঁছাতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চূড়ান্ত ফলাফল প্রকাশ