সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করবে।

পদের নাম ও সংখ্যা: গাড়িচালক - ০১টি।

বয়স সীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬-৭), ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষার তথ্য: প্রার্থীদের প্রথমে মৌখিক পরীক্ষা এবং পরবর্তীতে গাড়ি চালনার দক্ষতার যাচাইয়ের জন্য ব্যবহারিক (ড্রাইভিং টেস্ট) পরীক্ষা গ্রহণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

এসএমই ফাউন্ডেশন এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ