সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে প্রচুর বানান ভুল লক্ষ করা গেছে, যা শিক্ষার্থী ও সাধারণ পাঠক উভয়কেই বিস্মিত করেছে। প্রশ্নপত্রে অন্তত ১৭৭টি বানান ভুল শনাক্ত করেছে । ভুলে ভরা এই প্রশ্নপত্রেই শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক এই পরীক্ষা।

একনজরে প্রশ্নপত্র দেখলেই মনে হবে, প্রশ্নকর্তারা বুঝি মূর্ধন্য-ণ বর্ণের সঙ্গে পরিচিত নন। আচরণ, গ্রহণ, কারণ, গবেষণা, উদাহরণ, জনগণ-এর মতো অতিসাধারণ বানানেও মূর্ধন্য-ণ-এর জায়গায় দন্ত্য-ন ব্যবহার করেছেন তারা।

প্রশ্নপত্রে আচরণকে লিখেছে ‘আচরন’, পরিগণিতকে লিখেছে ‘পরিগনিত’, গবেষণাকে লিখেছে ‘গবেষনা’, সাধারণকে লিখেছে ‘সাধারন’, ধারণাকে লিখেছে ‘ধারনা’, জনগণকে লিখেছে ‘জনগন’, উদাহরণকে লিখেছে ‘উদাহরন’, সম্প্রসারণকে লিখেছে ‘সম্প্রসারন’, বহুমুখীকরণকে লিখেছে ‘বহুমুখীকরন’, নিয়ন্ত্রণকে লিখেছে ‘নিয়ন্ত্রন’, অংশগ্রহণকে লিখেছে ‘অংশগ্রহন’, কারণকে লিখেছে ‘কারন’, সৎ গুণকে লিখেছে ‘সদগূন’, গ্রহণকে লিখেছে ‘গ্রহন’, মন্ত্রণালয়কে লিখেছে ‘মন্ত্রনালয়’, নির্মাণকে লিখেছে ‘নির্মান’, পরিমাণকে লিখেছে ‘পরিমান’, বর্ণকে লিখেছে ‘বর্ন’।

সূত্রঃ the daily campus

বিস্তারিত দেখুন ছবিতেঃ

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল