ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩-১৬তম গ্রেড (পূর্বের ৩য় শ্রেণি) ও ১৭-২০তম গ্রেড (পূর্বের ৪র্থ শ্রেণি)-এর ০৫টি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।

যে ০৫টি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • থানা/উপজেলা প্রশিক্ষক
  • উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা
  • অফিস সহকারী
  • ব্যান্ডস্‌ ম্যান
  • অফিস সহায়ক

পরীক্ষার বিস্তারিত তথ্য:

  • পরীক্ষার তারিখ: ০৫ ডিসেম্বর ২০২৬, শনিবার
  • সময়: সকাল ১১:০০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত (১ ঘন্টা)
  • পরীক্ষার স্থান: প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে।

প্রবেশপত্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) হতে ২৯ নভেম্বর ২০২৬ তারিখ থেকে ডাউনলোড করা যাবে।

ADVERTISING

অবশিষ্ট ১১টি ক্যাটাগরি (সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, স্টাফ ফটোগ্রাফার, ড্রাফট্স ম্যান, গাড়িচালক (ভারী), প্রুফ রিডার, ইলেকট্রিশিয়ান, বুট মেকার, আর্মার (সম্ভাব্য), মহিলা ব্যান্ড, মালী ও বাবুর্টি)-এর পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (www.ansarvdp.gov.bd) জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন