বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের ১৩-১৬তম গ্রেড (পূর্বের ৩য় শ্রেণি) ও ১৭-২০তম গ্রেড (পূর্বের ৪র্থ শ্রেণি)-এর ০৫টি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করেছে।
যে ০৫টি ক্যাটাগরির পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো: থানা/উপজেলা প্রশিক্ষক, উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা, অফিস সহকারী, ব্যান্ডস্ ম্যান এবং অফিস সহায়ক।
এই পরীক্ষা আগামী ০৫/১২/২০২৬ তারিখ শনিবার সকাল ১১:০০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও রোল নম্বর প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
প্রার্থীরা ২৯/১১/২০২৬ তারিখ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
অবশিষ্ট ১১টি ক্যাটাগরির পদের (সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, স্টাফ ফটোগ্রাফার, ড্রাফট্স ম্যান, গাড়িচালক (ভারী), প্রুফ রিডার, ইলেকট্রিশিয়ান, বুট মেকার, আর্মরর, মহিলা ব্যান্ড, মালী ও বাবুর্টি) লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ