ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩-১৬তম এবং ১৭-২০তম গ্রেডের ০৫টি ক্যাটাগরির বিভিন্ন পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে।

যে সকল পদের জন্য প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • থানা/উপজেলা প্রশিক্ষক
  • উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা
  • অফিস সহকারী
  • ব্যান্ডস্‌ ম্যান
  • অফিস সহায়ক

পরীক্ষার তারিখ ও সময়:

আগামী ০৫/১২/২০২৬ খ্রি. তারিখ শনিবার, সকাল ১১:০০ ঘটিকা হতে ১২:০০ ঘটিকা পর্যন্ত (১ ঘন্টা)।

পরীক্ষার স্থান ও রোল নম্বর প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

ADVERTISING

প্রার্থীরা ২৯/১১/২০২৬ খ্রি. তারিখ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, অবশিষ্ট ১১টি ক্যাটাগরির পদের (যেমন: সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, স্টাফ ফটোগ্রাফার, গাড়িচালক, প্রুফ রিডার, ইলেকট্রিশিয়ান, বাবুর্চি ইত্যাদি) লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (www.ansarvdp.gov.bd) জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ০৫টি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন