প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অধীনে ১৩-২০তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাক-পরিচিতি এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান গ্রেড-৩, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, এমসি-২ (রিডার), কাউন্টার ক্লার্ক, বুক বাইন্ডার, অফিস সাপোর্ট স্টাফ, মেস ওয়েটার, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী।
কার্যক্রমের তারিখ ও সময়: আগামী ৩০ নভেম্বর ২০২৬ এবং ০১ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকায় নির্ধারিত প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।
স্থান: প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, ১৯৮ ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
প্রয়োজনীয় কাগজপত্র: নির্ধারিত তারিখে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র (বা জন্মনিবন্ধন), প্রবেশপত্র এবং Applicant’s Copy-এর মূল কপিসহ ৩ সেট সত্যায়িত ফটোকপি এবং ৮ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ