ADVERTISING
ADVERTISING

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সরাসরি নিয়োগের লক্ষ্যে গৃহীত পরীক্ষার ভিত্তিতে অপেক্ষমান তালিকা (৫ম পর্যায়) হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও বেতন স্কেল:
উক্ত নিয়োগে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা) বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।

যোগদানের প্রয়োজনীয় শর্তাবলী:
১. আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে চেয়ারম্যান, টিসিবি বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
২. যোগদানের সময় ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রবেশপত্র এবং আবেদনপত্রের (Applicant's Copy) সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. ৩০০ টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
৪. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট যোগদানের সময় অবশ্যই দাখিল করতে হবে।
৫. নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ০৬ মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

ADVERTISING

আবেদনের শেষ তারিখ: নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন