ADVERTISING
ADVERTISING

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজিত বাছাই (MCQ Type) পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও নির্দেশাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার (গ্রেড-৯); মোট পদ ২৪টি (স্থায়ী ৯টি ও অস্থায়ী ১৫টি)।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ (রবিবার) বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: ঢাকার শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাল্টিপারপাস হলরুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন: ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ১ ঘণ্টা। বাংলা (২০), ইংরেজি (২০), সাধারণ জ্ঞান (২০) এবং টেকনিক্যাল বা মেডিকেল সায়েন্স (৪০) বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।

ADVERTISING

প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীরা বিপিএসসি (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের (http://bpsc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষার্থীদের দুপুর ২:৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, অলংকার ও ক্রেডিট কার্ড বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের নিয়োগ (MCQ( পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহের নিয়োগ (MCQ( পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন