ADVERTISING
ADVERTISING

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) অধীনে ০৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদে ২য় পর্যায়ের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী এই ফলাফল প্রস্তুত করা হয়েছে।

পদের নাম ও নির্বাচিত সংখ্যা:
পদের নাম: অফিসার (জেনারেল)
মোট নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ২৩৭ জন।
প্রতিষ্ঠানভিত্তিক নির্বাচিত প্রার্থী: সোনালী ব্যাংক পিএলসিতে ১৪৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ১০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২ জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জনসহ মোট ২৩৭ জনকে নির্বাচন করা হয়েছে।

পরবর্তী কার্যক্রম:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল আনুষ্ঠানিকতা ও কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন করা হবে।

ADVERTISING

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সমন্বিত ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ (২য় পর্যায়ে)

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন