ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ চা বোর্ড এবং এর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ৫টি ক্যাটাগরির মোট ২২টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
২. গাড়িচালক
৩. কুক
৪. চেইনম্যান
৫. কুক-কাম-বেয়ারার

পরবর্তী করণীয়:
চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের জন্য আগামী ০১/১২/২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় (১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম)-এর সংস্থাপন শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

ADVERTISING

প্রয়োজনীয় কাগজপত্র (২ সেট সত্যায়িত ফটোকপি):
শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অনলাইন আবেদনের কপি ও প্রবেশপত্র সাথে আনতে হবে। গাড়িচালক পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি আবশ্যক।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন