বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক ৫১তম বি.সি.এস. (বিশেষ) এর লিখিত পরীক্ষার (MCQ Type) পরীক্ষার্থীদের জন্য হলে উপস্থিতি সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনা:
বিজোড়ে বিন্যস্ত রেজিস্ট্রেশন নম্বর এবং কক্ষভিত্তিক দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় আসন বিন্যাস করা হয়েছে। ফলে পরীক্ষার্থীদের নিজ আসন খুঁজে পেতে কিছুটা সময় প্রয়োজন হবে। এই পরিপ্রেক্ষিতে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে অর্থাৎ সকাল ৯:৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
সকাল ৯:৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে কোনোভাবেই পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং হলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রার্থীদের এই নির্দেশনা যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ