শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরী বোর্ডের জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচী ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (০১টি পদ)
পরীক্ষার তারিখ: ১২ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
পরীক্ষার সময়: দুপুর ০৩:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত (১ ঘণ্টা)
পরীক্ষার কেন্দ্র: সেগুনবাগিচা হাই স্কুল, ২৬/১, তোপখানা রোড, ঢাকা-১০০০।
প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীদের বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। ডাকযোগে প্রবেশপত্র না পেলে আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিম্নতম মজুরী বোর্ড কার্যালয়ে লিখিত আবেদনের মাধ্যমে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ