শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর রাজস্বখাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ:
সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/ফটোকপি অপারেটর, রেকর্ড কিপার, অফিস সহায়তাক এবং গাড়িচালক।
পরীক্ষার তারিখ ও সময়:
মৌখিক পরীক্ষা আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১:৩০ ঘটিকা থেকে শুরু হবে।
পরীক্ষার স্থান:
কক্ষ নং-৬২৭ (৬ষ্ঠ তলা), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি), শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা।
প্রয়োজনীয় নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র, অনলাইন আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে আনতে হবে।
২. সকল কাগজপত্রের ০২ সেট সত্যায়িত কপি নির্ধারিত সময়ের অন্তত আধা ঘণ্টা পূর্বে জমা দিতে হবে।
৩. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ