ADVERTISING
ADVERTISING

মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পূর্ণকালীন শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।   

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল   
  • চাকরির ধরন: বেসরকারি (পূর্ণকালীন)   
  • কর্মস্থল: ১১০১/২১২৭, চন্দ্রনগর, পূর্ব নাসিরাবাদ, বায়েজীদ, চট্টগ্রাম   
  • আবেদনের মাধ্যম: সরাসরি অথবা ডাকযোগে   
  • আবেদনের শেষ তারিখ: ০২ ডিসেম্বর ২০২৬   

পদের নাম, বিভাগ ও যোগ্যতা:

১. অধ্যাপক   

  • বিভাগ: এনাটমী, কমিউনিটি মেডিসিন   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি-এর বৈধ নিবন্ধন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে M Phil/PhD/MD/MS/FCPS অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিসহ বিএমডিসি নীতিমালা অনুযায়ী নির্ধারিত মেয়াদের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে প্রয়োজনীয় সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।   

২. সহযোগী অধ্যাপক   

  • বিভাগ: মেডিসিন সার্জারী, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি-এর বৈধ নিবন্ধন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে M Phil/PhD/MD/MS/FCPS অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিসহ সহকারী অধ্যাপক বা সমমানের পদে বিএমডিসি নীতিমালা অনুযায়ী নির্ধারিত মেয়াদের শিক্ষকতার অভিজ্ঞতা এবং গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকতে হবে।   

৩. সহকারী অধ্যাপক   

  • বিভাগ: মেডিসিন সার্জারী, মাইক্রোবায়োলজি   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি-এর বৈধ নিবন্ধন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে M Phil/PhD/MD/MS/FCPS অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রযোজ্য নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষকতা ও পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।   

৪. লেকচারার   

ADVERTISING
  • বিভাগ: ফিজিওলজী, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজী   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি-এর বৈধ নিবন্ধনসহ প্রযোজ্য নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষকতা ও পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।   

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:যোগ্যতা, অভিজ্ঞতা ও পদ মর্যাদা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।   

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:১. পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (CV)২. সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি৩. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি৫. বিএমডিসি নিবন্ধন সনদের ফটোকপি৬. পূর্ববর্তী ও বর্তমান চাকরীর অভিজ্ঞতার সনদপত্র৭. গবেষণা প্রবন্ধ ও প্রকাশনার তালিকা এবং প্রয়োজনীয় প্রমাণপত্র   

আবেদন পাঠানোর নিয়ম ও ঠিকানা:চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ০২-১২-২০২৬ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে:   

ঠিকানা: অধ্যক্ষ, মেরিন সিটি মেডিকেল কলেজ, ১১০১/২১২৭, চন্দ্রনগর, পূর্ব নাসিরাবাদ, বায়েজীদ, চট্টগ্রাম।যোগাযোগ:   

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৮-১১-২০২৬ তারিখ

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

মেরিন সিটি মেডিকেল কলেজ-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন