আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ায় সম্পূর্ণ অস্থায়ীভাবে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগের সংক্ষিপ্ত তথ্য:
প্রতিষ্ঠানের নাম: আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া
চাকরির ধরন: সম্পূর্ণ অস্থায়ী (নন-এমপিও, নিজস্ব অর্থায়নে বেতন-ভাতাদি)
মোট পদসংখ্যা: ০৯ জন
আবেদনের মাধ্যম: সরাসরি অথবা ডাকযোগে
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
পদের নাম, সংখ্যা, বেতন ও যোগ্যতা:
১. অধ্যক্ষ পদসংখ্যা: ০১
জনবেতন ও সুবিধা: সর্বসাকুল্যে ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং প্রশাসনিক কাজে পরিবহন সুবিধা। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি (কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়; এমফিল/পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার)। অভিজ্ঞতা ও বয়স: উচ্চ মাধ্যমিক/ডিগ্রি কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে ২ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন ন্যূনতম বয়স ৫৫ বছর।
২. শিফট ইনচার্জ (প্রভাতি শাখা) পদসংখ্যা: ০১ জনবেতন স্কেল: গ্রেড-১২তম (১১,৩০০ - ২৭,৩০০/- টাকা)। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি (কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়)। অভিজ্ঞতা ও বয়স: সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন ন্যূনতম বয়স ৪০ বছর।
৩. প্রদর্শক - পদার্থবিদ্যা পদসংখ্যা: ০১
জনবেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: বিজ্ঞপ্তি প্রকাশের দিন সর্বোচ্চ ৩৫ বছর।
৪. প্রাথমিক শাখা (সহকারী শিক্ষক) পদসংখ্যা: মোট ০৫ জন
(বাংলা - ০২ জন, গণিত - ০২ জন, ইসলাম - ০১ জন)। বেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। বয়স: বিজ্ঞপ্তি প্রকাশের দিন সর্বোচ্চ ৩৫ বছর।
৫. মাধ্যমিক শাখা (সহকারী শিক্ষক) - শারীরিক শিক্ষা পদসংখ্যা: ০১
জনবেতন: আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিপিএড-এ ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ ন্যূনতম এক বছর মেয়াদী বিপিএড কোর্স। বয়স: বিজ্ঞপ্তি প্রকাশের দিন সর্বোচ্চ ৩৫ বছর।
প্রকাশের তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৮-১১-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ