ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ ওভারসিজ এমপ্রুয়মেন্ট আ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে মালয়েশিয়ার DHL SUPPLY CHAIN (MALAYSIA) SDN. BHD. কোম্পানি-এর অধীনে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (Operations Assistant) এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স (Technical Skill Workers) পদে মোট ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ শূন্য অভিবাসন ব্যয়ে করা হবে।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীরা ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে ০৮ নভেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টার মধ্যে বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন আবেদন লিংক (https://employee.oep.gov.bd/employee/registration) এ পাসপোর্ট নম্বর, সিরাত ও অন্যান্য তথ্যাদি দাখিল করে আবেদন করতে পারবেন।

ADVERTISING

প্রাথমিকভাবে সফটওয়্যার বেইজড লটারীর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, যার তালিকা বোয়েসেল-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তীতে কোম্পানির প্রতিনিধি কর্তৃক টেকনিক্যাল ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন প্রার্থীকে নির্বাচন করা হবে। নির্বাচিত কর্মীকে কোন পর্যায়ে কোন অর্থ ব্যয় করতে হবে না। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১১২ পদে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১১২ পদে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন