ADVERTISING
ADVERTISING

কর অঞ্চল-২, চট্টগ্রামের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।

উত্তীর্ণ পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক এবং অফিস সহায়ক।

ব্যবহারিক পরীক্ষার তথ্য:

১. কম্পিউটার সংশ্লিষ্ট পদসমূহ: কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।

ADVERTISING

২. গাড়ি চালক পদ: এই পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ওমর গণি এম.ই.এস. প্রাইমারী স্কুল মাঠ, জাকির হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার তথ্য: লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল-২, চট্টগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর অঞ্চল-২, চট্টগ্রামের লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

কর অঞ্চল-২, চট্টগ্রামের লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

কর অঞ্চল-২, চট্টগ্রামের লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন